ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪

ads

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অরেঞ্জ কাউন্টিতে বন্দুক হামলায় শিশুসহ অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে।


এতে আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (৩১ মার্চ) স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটায় ঘটনাটি ঘটে।


পুলিশ বলছে, সন্দেহভাজনসহ আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের সঠিক পরিচয় এখনো জানা যায়নি। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।


যে ভবনে হামলা হয়েছে সেটি মূলত ছোট একটি বাণিজ্যিক ভবন হিসেবে পরিচিত।


এর আগে গেলো মাসে আটলান্টা এবং কলোরোডার বোল্ডারে পৃথক দুইটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

ads
ads
ads

Our Facebook Page